বিচার বিভাগ সংস্কারে অন্তর্বর্তী সরকার ‘বিচার বিভাগ সংস্কার কমিশন’ গঠন করেছে। সংস্কারের বিষয়ে অংশীজনদের মতামত সংগ্রহের জন্য কমিশন একটি ওয়েবসাইট চালু করেছে। ওয়েবসাইটের ঠিকানা: www.jrc.gov.bd
বিচার বিভাগ সংস্কার কমিশনের সচিব মোহাম্মদ ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ওয়েবসাইটে বিভিন্ন শ্রেণীর জনগোষ্ঠী বা অংশীজনদের মতামত সংগ্রহের উদ্দেশ্যে পৃথক প্রশ্নমালা সন্নিবেশিত হয়েছে। সংশ্লিষ্ট অংশীজনদের জন্য প্রযোজ্য প্রশ্নমালা পূরণ করে আগামী ৭ ডিসেম্বরের মধ্যে মতামত প্রদানের জন্য কমিশন সাধারণ জনগণসহ বিচারক, আইনজীবী ও আদালত সংশ্লিষ্ট সহায়ক কর্মচারীদের অনুরোধ জানিয়েছে।
এছাড়া বিচার বিভাগ সংস্কারের বিষয়ে কারো সুনির্দিষ্ট প্রস্তাব থাকলে তা উপরোল্লিখিত সময়ের মধ্যে প্রেরণ করার জন্য কমিশন অনুরোধ জানিয়েছে।
প্রস্তাবের সফট কপি কমিশনের ই-মেইলে (bangladeshjrc@gmail.com; info@jrc.gov.bd) ও প্রস্তাবের মুদ্রিত কপি কমিশনের ঠিকানায় (বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট, ১৫ কলেজ রোড, ঢাকা-১০০০) প্রেরণ করা যাবে।










