প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ও বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান। গতকাল গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকী ও মন্ত্রিপরিষদ সচিব উপস্থিত ছিলেন।
বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন তিন বাহিনী প্রধান। দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য করণীয় সম্পর্কে দিকনির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের ফলে উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে সারা দেশে কারফিউ জারি করা হয়।










