জনপ্রিয় ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ
করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুহস্পতিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রীর প্রেস উইং
থেকে এ তথ্য জানানো হয়েছে।
উল্লেখ্য, প্রয়াত শাফিন আহমেদ কিংবদন্তি কণ্ঠশিল্পী ফিরোজা বেগমের
পুত্র।
প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত
পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।










