ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। যার প্রভাব পড়েছে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে। গতকাল ভোর থেকে দক্ষিণাঞ্চল থেকে আসা মানুষের বাড়তি চাপ ছিল সেখানে। বিআইডাব্লিউটিসির তথ্যমতে, গত গতকাল সকাল ৬টা থেকে সোমবার বিকাল ৪টা পর্যন্ত ঘাট দিয়ে ৯২১টি বাস, ৪৯২টি ট্রাক, প্রাইভেট কারসহ অন্যান্য যানবাহন ২ হাজার ৫১৪টি ও ৩ হাজার ২৮টি মোটরসাইকেল পার হয়েছে। নৌ-রুটে ১৫টি ফেরি ও ২০টি লঞ্চ চলাচল করেছে।
দৌলতদিয়া ঘাটে যানবাহনের বাড়তি চাপ
ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। যার প্রভাব পড়েছে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে।










