রাজধানীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তিনজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার (২৩
ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে দক্ষিণখানের আসিয়ান সিটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- রবিউল ইসলাম, জুনায়েদ ও ওমর
ফারুক।
নিহত ওমর ফারুকের বাবার পরিচিত
মোহাম্মদ হোসেন জানান, ওমরের বাবার নাম রাজন। তিনি আশকোনার একটি মাদরাসায় কিতাব বিভাগের ছাত্র ছিলেন। বাড়ি নারায়ণগঞ্জের রুপসি।
দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান জানান, রাত পৌনে ৮টার দিকে আশকোনা এলাকায় একটি
মোটরসাইকেলে থাকা তিনজন সড়ক দুর্ঘটনার কবলে পড়েন। এতে ঘটনাস্থলেই রবিউল মারা
যায়। এছাড়া কুর্মিটোলা হাসপাতালে জুনায়েদ ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে
ফারুকের মৃত্যু হয়।
তিনি আরো জানান, প্রাথমিকভাবে জানা যায় একটি মোটরসাইকেলে তিনজন ছিলেন। মোটরসাইকেলটি আশকোনা এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মৃত্যু হয়।









