রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৩০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ডিএমপি মিডিয়া বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে লালবাগ থানা একজন, গুলশান থানা দুইজন, সূত্রাপুর থানা তিনজন, মোহাম্মদপুর থানা চারজন, খিলগাঁও থানা একজন, হাজারীবাগ থানা ৯ জন, তুরাগ থানা একজন, চকবাজার থানা একজন, যাত্রাবাড়ী থানা পাঁচজন, রামপুরা থানা একজন, উত্তরখান থানা একজন, ও বনানী থানা একজনকে গ্রেফতার করা হয়।










