রাজধানীর ধানমন্ডির একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।  সকাল সোয়া ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা গেছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আজ বুধবার (২১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ধানমন্ডি পাঁচ নম্বর সড়কের ১৮ নম্বর বাসার ৮ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে প্রায় ১৫ মিনিটের মধ্যে সেখানে পৌঁছায় ফায়ার সার্ভিস।

আটকে পড়া ৩ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।