চট্টগ্রামে
ট্রাকচাপায় মোছামৎ ঝুমুর আক্তার (১৮) নামে
এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। বুধবার (২ অক্টোবর) নগরীর অলংকার এলাকার জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম রোড সংলগ্ন বিটাক মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ সময় আরো ৪ জন আহত হন।
প্রত্যক্ষদর্শী
ও স্থানীয় সূত্র জানায়, বুধবার সকালে অটোরিকশাতে করে অফিসে যাওয়ার পথে উল্টোদিক থেকে আসা একটি ট্রাক ওই নারী শ্রমিককে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত ঝুমুর ভোলা জেলার মনপুরা এলাকার মো. নাসিরের মেয়ে। পাহাড়তলী থানাধীন ফইল্ল্যাতলী এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন তিনি।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) নূর আলম জানান বলেন, অলংকার মোড় থেকে সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় দুইজনকে হাসপাতালে নেয়া হয়। তাদের মধ্যে একজন নারীকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আর একজন হাসপাতালে চিকিৎসাধীন আছে।










