ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অগ্নিকাণ্ডে ১১টি দোকান পুড়ে গেছে। গতকাল ভোরে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের দ্বিতীয় গেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সরাইল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার আগেই দোকানগুলো পুড়ে যায়। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। এতে অন্তত ১৫ লাখ টাকার ক্ষতি হতে পারে বলে জানান সরাইল ফায়ার সার্ভিস স্টেশনের লিডার রিয়াজ মাহমুদ।