সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গতকাল সকাল সোয়া ৬টায় বিয়ানীবাজার থানার মইয়াখালি গ্রামে অভিযান চালিয়ে কালাম (৩৭) নামের একজনকে আটক করে পুলিশ। এ সময় আটককৃত কালামের বসতঘরের পেছন থেকে ২৬০ বোতল অফিসার চয়েজ ভারতীয় মদ উদ্ধার করা হয়। আটক কালাম ওই গ্রামের মৃত মড়াই মিয়ার ছেলে।