একই সঙ্গে দেশের প্রধান নদ-নদীর পানির সমতল বেড়ে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু এলাকায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাস প্রদানের লক্ষ্যে গঠিত বিশেষজ্ঞ কমিটি।

গতকাল আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রে অনুষ্ঠিত কমিটির নিয়মিত সভায় ২০২৬ সালের জুলাইয়ের আবহাওয়ার তথ্য-উপাত্ত পর্যালোচনা এবং আগস্টের দীর্ঘমেয়াদি পূর্বাভাস প্রকাশ করা হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান ও আবহাওয়া অধিদপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) মো. মমিনুল ইসলাম।

সভায় আগস্টের পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকায় ২৮০-৩২০ মিলিমিটার, ময়মনসিংহে ৩৪০-৩৮০, চট্টগ্রামে ৪৮০-৫২০, সিলেটে ৪৫০-৪৯০, রাজশাহীতে ২৪০-২৬০, রংপুরে ৩৫০-৩৯০, খুলনায় ২৬০-৩০০ ও বরিশালে ৩৮০-৪২০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে।

এ মাসে দেশে পাঁচ-ছয়দিন বজ্রসহ ঝড় হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে।