বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার নোয়াপতং ইউনিয়নে আগুন লেগে পাঁচটি বাড়ি ভস্মীভূত হয়েছে। গতকাল সকালে ৫নং ওয়ার্ডের সোনাইসেপ্রু পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।