অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ফরিদপুরের ট্রাফিক পরিদর্শক তুহিন লস্কর ও তার স্ত্রী জামিলা পারভিন কুমকুমের ব্যাংক হিসাব স্থগিত ও স্থাবর সম্পত্তি জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন। কমিশনের ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক রেজাউল করিম জানান, দুজনের নামে দুটি ব্যাংক হিসাবে মোট ১ কোটি ৬ লাখ ১৭ হাজার ২৯১ টাকা রয়েছে। এছাড়া স্ত্রীর নামে ফরিদপুর, খুলনা ও গোপালগঞ্জে ২ কোটি ৮১ লাখ টাকার জমি ও পঞ্চম তলা ভবনসহ বেশ কয়েকটি ফ্ল্যাট রয়েছে।