বান্দরবানে ট্রাকের নিচে চাপা পড়ে মা ও শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সন্ধ্যা ৬টার দিকে জেলা শহরের বড়ুয়ার টেকের ফেন্সিরঘোনা রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আমেনা বেগম (৩৬) ও তার পাঁচ বছরের মেয়ে আয়েশা বেগম। নিহত মা ও মেয়ে ফেন্সিরঘোনা এলাকার জায়েদ মিয়ার স্ত্রী ও মেয়ে।
বান্দরবান সদর থানার এএসআই মো. আব্দুর রহমান জানান, আমেনা বেগম সন্ধ্যা ৬টার দিকে তার প্রতিবন্ধী মেয়েকে সঙ্গে নিয়ে বাসার দিকে হেঁটে যাচ্ছিলেন। পথে ফেন্সিরঘোনা রাস্তার মাথায় পৌঁছলে একটি ট্রাক মা-মেয়েকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মেয়ে আয়েশা বেগম নিহত হন।









