কক্সবাজারের টেকনাফে অস্ত্রসহ কেফায়েত উল্লাহ (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে তিনটি আগ্নেয়াস্ত্র ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। বৃহস্পতিবার রাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হাজংপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ওসি মোহাম্মদ গিয়াস উদ্দিন। কেফায়েত উল্লাহর বিরুদ্ধে হত্যা, অপহরণ ও মানব পাচার আইনে ১১টি মামলা রয়েছে।
অস্ত্রসহ গ্রেফতার
কক্সবাজারের টেকনাফে অস্ত্রসহ কেফায়েত উল্লাহ (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।










