বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসির (বিজিআইসি) প্রতিষ্ঠাতা এমএ সামাদের ২১তম মৃত্যুবার্ষিকী আজ। বর্ণাঢ্য কর্মজীবনে তিনি রাষ্ট্রায়ত্ত জীবন বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮৫ সালে অবসর গ্রহণের পর বেসরকারি খাতের প্রথম নন-লাইফ বীমা প্রতিষ্ঠান বিজিআইসি প্রতিষ্ঠা করেন।
এমএ সামাদ বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমির প্রতিষ্ঠাতা, উদ্যোক্তা-পরিচালক এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান। তিনি জীবন বীমার ওপর তিনটি ও সাধারণ বীমার ওপর একটি বই রচনা করেছেন। এমএ সামাদ জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সম্পর্কিত টেকনিক্যাল অ্যাসিসটেন্স প্রোগ্রামে একজন আন্তর্জাতিক বিশেষজ্ঞ হিসেবে তালিকাভুক্ত ছিলেন। তিনি ইউএনডিপির অধীনে বীমা শিল্পে ফেলোশিপ-সংক্রান্ত অনুষ্ঠানগুলোয় যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেন। —বিজ্ঞপ্তি









