রাজধানীর মতিঝিলে একটি ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। সন্ধ্যা ৭টা ১৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

শনিবার (১৭ মে) ২১ মতিঝিল, শাহজালাল ইসলামী ব্যাংকের পাশে ৩য় তলা ভবনের ৩য় তলায় আগুন লাগার ঘটনা ঘটে। ৬টা ১৭ মিনিটে আগুন লাগে। ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট পৌঁছায় ৬টা ২৮ মিনিটে।

আগুন নিয়ন্ত্রণে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ৪টি ইউনিট কাজ করে।