কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ফরিদুল  নামের এক যুবককে পিটিয়ে হত্যা অভিযোগ উঠেছে। বুধবার সন্ধ্যায় সোনাহাট সেতুর পূর্বপাড়ে এ ঘটনা ঘটে। পরে রাত দেড়টার দিকে রংপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ফরিদুলের মৃত্যু হয়। এ ঘটনায় গতকাল সাইফুরসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

নিহত ফরিদুল উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা শামছুল আলমের ছেলে।

স্থানীয়রা জানায়, বুধবার সন্ধায় ফরিদুল বাড়ি থেকে ভূরুঙ্গামারী আসার সময় সোনাহাট সেতুর পূর্ব পাড়ে শহীদ মোড় এলাকায় পৌঁছলে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের ব্রীজগাড় এলাকার কাদের আলীর পুত্র সাইফুর ও দুই ভাই তার পথ রোধ করে। তারা ফরিদুলকে সাইফুরের বাড়িতে তুলে এনে বেধড়ক মারপিট করে। খবর পেয়ে পুলিশ থেকে তাকে উদ্ধার করে প্রথমে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে রাত দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ফরিদুলের মৃত্যু হয়।