পহেলা বৈশাখের অনুষ্ঠানে আগামীকাল রোববার (১৪ এপ্রিল) রাজধানীর রমনায় জঙ্গি হামলার শঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।
আজ শনিবার (১৩ এপ্রিল) সকালে রমনা পার্কে পহেলা বৈশাখের অনুষ্ঠানস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ডিএমপি
কমিশনার বলেন, ‘বাঙালি জাতির
অসাম্প্রদায়িক চেতনার বহিঃপ্রকাশ পহেলা বৈশাখ। সেজন্য এটার ওপর বারবার আঘাত এসেছে,
সহিংস হামলা হয়েছে। সবকিছু মাথায় রেখেই ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা
পরিকল্পনার ব্যবস্থা করা হয়েছে। যদিও এ নিয়ে সুনির্দিষ্ট হামলার শঙ্কা আমার কাছে নেই।এ
বিষয়ে আমরা সবার সহযোগিতা
প্রত্যাশা করি।’
হাবিবুর
রহমান আরো বলেন, ‘রমনা বটমূলে
আগামীকাল বিকেল ৫টার পর্যন্ত প্রবেশের সুযোগ থাকবে। তবে ৫টার পর আর কেউ প্রবেশ করতে
পারবেন না এবং সন্ধ্যার আগে সবাইকে অনুষ্ঠান সম্পন্ন করতে হবে। পহেলা বৈশাখকে কেন্দ্র
করে আগামীকাল ট্যুরিস্ট পুলিশ টিম, নৌবাহিনীর টিম ও স্বাস্থ্য টিম মাঠে থাকবে।’










