বাংলাদেশের এ গভীর সংকটের সময়ে অনতিবিলম্বে দেশব্যাপী ইন্টারনেট সংযোগ সচল করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক। এক বিবৃতিতে তিনি বলেন, এ কঠিন সময়ে ইন্টারনেট বন্ধ রাখা উদ্বেগের। এতে মত প্রকাশের স্বাধীনতার বিঘ্ন ঘটছে। বিশেষ করে অবাধ তথ্যপ্রবাহের স্বাধীনতা ক্ষুণ্ন হচ্ছে।
এ সময় তিনি বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর প্রতি আন্তর্জাতিক মানবাধিকার আইন কঠোরভাবে অনুসরণের মাধ্যমে প্রতিটি পদক্ষেপ গ্রহণের তাগিদ জানান। ভলকার তুর্ক বলেন, শক্তি প্রয়োগের ক্ষেত্রে অবশ্যই আন্তর্জাতিক মানবাধিকার আইনকে অনুসরণ করতে হবে।










