পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে দায়িত্ব নিয়েছেন বাহারুল আলম পিপিএম।
তিনি আইজিপি পদে মো. ময়নুল ইসলামের স্থলাভিষিক্ত হয়েছেন। গতকাল বুধবার (২০ নভেম্বর) বিকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়।










