ইরানের ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্রের
৯৯ শতাংশই প্রতিরোধ করেছে ইসরায়েল। ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র রুখতে ইসরায়েলকে সহায়তা
করেছে যুক্তরাষ্ট্র। খবর আলজাজিরার।
ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র রিয়ার এডমিরাল দানিয়েল হাজারি বলেন, ইরান থেকে ৩০০
ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হয়েছে। এর ৯৯ ভাগই রুখে দিয়েছে ইসরায়েল। ইসরায়েলি প্রধানমন্ত্রী
বেনিয়ামিন নেতানিয়াহু সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পোস্ট করে বলেন, আমরা প্রতিরোধ
করেছি, আমরা সবাই মিলে জয়ী হব।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট
জো বাইডেন ইসরায়েলে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানিয়েছেন। তিনি বলেন,
ইরান থেকে আসা প্রায় সব ড্রোন ও ক্ষেপণাস্ত্র নামিয়ে ফেলতে ইসরায়েলকে সহায়তা করেছে
মার্কিন বাহিনী।










