গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, আমদানিনির্ভর এলএনজির সরবরাহ হঠাৎ কমে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর ফলে আবাসিক, শিল্প ও বাণিজ্যিক—সব ধরনের গ্রাহক গ্যাসের চাপ কম পাওয়ার সমস্যায় পড়তে পারেন।

তিতাস গ্যাসের বিতরণ নেটওয়ার্কের আওতায় ঢাকা ও আশপাশের বিস্তীর্ণ এলাকায় কয়েক লাখ গ্রাহক রয়েছেন। সরবরাহ সংকটের কারণে এসব এলাকায় রান্নার গ্যাস থেকে শুরু করে শিল্প-কারখানার উৎপাদন কার্যক্রমেও প্রভাব পড়তে পারে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, এলএনজি সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত গ্যাসের চাপ স্বাভাবিকের তুলনায় কম থাকতে পারে।