সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরিত হয়েছে। এতে একজন আহত হয়েছেন। আজ সোমবার রাত পৌনে ১০টার দিকে সাভারের তারাপুর মাঠে সমাবেশ চলাকালে এ ঘটনা ঘটে। ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ বক্তব্য দেয়ার সময় এ বিস্ফোরণ হয় ।

এ সময় সমাবেশমঞ্চে এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন এমপি, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ অন্যান্য নেতারা ছিলেন। এর প্রতিবাদে তাৎক্ষণিক এনসিপির নেতাকর্মীর একটি বিক্ষোভ মিছিল বের করেছন।