বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘১৭ বছর ধরে বাংলাদেশের কোটি কোটি ভোটারই ভোট প্রদান থেকে বঞ্চিত ছিল। সমগ্র বাংলাদেশের প্রায় ১৩ কোটি ভোটারের জন্য এটা স্মরণীয় দিন। ঢাকায় ভোটার উপস্থিতি যতটুকু দেখেছি আমার কাছে মনে হচ্ছে—আলহামদুলিল্লাহ মানুষ অত্যন্ত উৎসাহের সঙ্গে তার ভোট প্রয়োগ করতে যাচ্ছে। গত দুদিনে যেভাবে দেখেছি মানুষজন লঞ্চে, স্টিমারে, ট্রেনে, বাসে করে উৎসাহ নিয়ে দেশে ফিরে গিয়েছে, যার যার এলাকায় ফিরে গিয়েছে, ভোট দেয়ার জন্য আমরা প্রত্যাশা করি যে ইনশা আল্লাহ আজকে (গতকাল) সেই প্রত্যাশা নিশ্চয়ই থাকবে।’ গতকাল ঢাকা গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, ‘যেসব রাজনৈতিক দলকে একসঙ্গে নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করেছি কম-বেশি সবাইকে নিয়ে দেশ পরিচালনা করতে চাই আমরা বলছি।’