ঝিনাইদহে চোরা শিকারিদের হাত থেকে উদ্ধার হওয়া ৩০টি বিলুপ্তপ্রায় পাখি অবমুক্ত করা হয়েছে। গতকাল দুপুরে সদর উপজেলার রামনগর গ্রামের মাঠে পাখিগুলো অবমুক্ত করা হয়। সে সময় বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট বেনাপোল ইনচার্জ জাহাঙ্গীর আলম, ঢাকা ইউনিটের সদস্য জাহিদুল ইসলাম, পরিবেশবিদ জহির রায়হান ও তপু রায়হান উপস্থিত ছিলেন। জহির রায়হান জানান, শনিবার রাতে সদর উপজেলার কাটিয়ারবিলে স্থানীয়দের সহযোগিতায় চোরা শিকারিদের হাতে ধরা পড়া ৫৮টি পাখি উদ্ধার করা হয়। এর মধ্যে জীবন্ত ৩০টি পাখি অবমুক্ত করা হয়।