সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাকে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেফতার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, মোহাম্মদপুরে অভিযান চালিয়ে বুধবার রাত সাড়ে ১২টায় সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলমকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরো জানান, শামসুল আলম এখন ডিবি হেফাজতে আছেন। জুলাইয়ের গণঅভ্যুত্থানের সঙ্গে জড়িত একাধিক মামলায় সাবেক এই প্রতিমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তাকে আজ বৃহস্পতিবার আদালতে হাজির করা হবে।