যশোরে শুরু হয়েছে চারদিনের ইন্দো-বাংলা যৌথ চিত্র প্রদর্শনী ও আর্ট ক্যাম্প। গতকাল বিকালে প্রাচ্য গ্যালারিতে প্রদর্শনীর উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন। তৃতীয়বারের মতো আয়োজিত এ আন্তর্জাতিক প্রদর্শনীতে ভারতের পশ্চিমবঙ্গসহ বিভিন্ন রাজ্যের ৬০ শিল্পীর চিত্রকর্ম স্থান পেয়েছে। পাশাপাশি বাংলাদেশের ১০ শিশু শিল্পীসহ ২৫ জনের চিত্রকর্ম রয়েছে। চারদিনের এ প্রদর্শনী প্রতিদিন সকাল ১০টা-রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত থাকবে।