বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় রয়েছে মৌসুমি বায়ু। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে এটি। এ অবস্থায় দেশের সব বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলেছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে তিন বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে তারা।
বুধবার
(২৪ জুলাই) রাতে আবহাওয়ার সবশেষ
বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবারের আবহাওয়া নিয়ে বলা হয়েছে,
খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের
কিছু কিছু জায়গায় এবং
রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের
দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা
থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি
হতে পারে। সেই সঙ্গে খুলনা,
চট্টগ্রাম ও সিলেট বিভাগের
কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে
পারে। এ সময়ে সারাদেশে দিন
এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
এছাড়া বুধবার
রাত পর্যন্ত তার আগের ২৪
ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৭১ মিলিমিটার বৃষ্টিপাত
হয়েছে কুতুবদিয়ায়। ঢাকায় রেকর্ড করা হয়েছে ৮
মিলিমিটার বৃষ্টিপাত।










