অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর আওতায় রাজধানীতে গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ২৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

এর মধ্যে গুলশান থানা দুজন, ক্যান্টনমেন্ট থানা তিনজন, ডেমরা থানা একজন, মোহাম্মদপুর থানা তিনজন, পল্লবী থানা তিনজন, খিলগাঁও থানা দুইজন, হাজারীবাগ থানা তিনজন, আদাবর থানা একজন, বংশাল থানা তিনজন, যাত্রাবাড়ী থানা পাঁচজন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা দুজন ও শেরেবাংলা থানা একজনকে গ্রেফতার করেছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তালেবুর রহমান বলেন, গতকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে ২৯ জনকে গ্রেফতার করেছে রাজধানীর ১৩ থানা পুলিশ।