দিনাজপুরের ঘোড়াঘাটে সরকারি বাসভবনে ঢুকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম ও তার বাবাকে হত্যাচেষ্টা মামলায় মিনারুল ও হুমায়ন নামের দুই নির্মাণ শ্রমিককে আটক করা হয়েছে। মূলত জিজ্ঞাসাবাদের জন্য তাদের দুজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ।

আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় ঘোড়াঘাট উপজেলার নন্দনপুর এলাকা থেকে এই দুই নির্মাণশ্রমিককে আটক করা হয়। তাদের দুজনের বাড়ি ওই এলাকায়, তারা দুজনেই ঘোড়াঘাট উপজেলা পরিষদ চত্বরে নির্মাণাধীন মডেল মসজিদে কাজ করতেন।

বর্তমানে মিনারুল ও হুমায়নকে দিনাজপুর গোয়েন্দা কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।