বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের প্রশিক্ষণ ও সহ শিক্ষা বিভাগের অধীনে দুটি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি ব্রাহ্মণবাড়িয়া রেডক্রিসেন্ট ইউনিট এর প্রশিক্ষণ ও সহ শিক্ষা বিভাগের অধিনে ১২ ফেব্রুয়ারি থেকে ২ দিনব্যাপি আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে, ১৪ থেকে ১৫ ফেব্রুয়ারি গভ: মডেল গার্লস হাই স্কুলে এবং ১৬ থেকে ১৭ ফেব্রুয়ারি নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ে আরসি/আরসি মুভমেন্ট অ্যান্ড বেসিক ফার্স্ট এইড ট্রেনিং অনুষ্ঠিত হয়।

এ ট্রেনিংয়ে প্রশিক্ষক হিসেবে ছিলেন ব্রাহ্মণবাড়িয়া রেডক্রিসেন্ট ইউনিটের প্রশাসন ও সদস্য সংগ্রহ বিভাগের প্রধান হোসাইন মোহাম্মদ রায়হান এবং ব্রাহ্মণবাড়িয়া রেডক্রিসেন্ট ইউনিটের প্রশিক্ষণ ও সহ শিক্ষা বিভাগের প্রধান মো. মঈনউদ্দিন ভূঁইয়া সাব্বির।