অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস নিউইয়র্ক সময় মঙ্গলবার রাত ১১টা ১০ মিনিটে জন এফ কেনেডি (জেএফকে) বিমানবন্দর থেকে দেশের উদ্দেশে যাত্রা করেছেন। জাতিসংঘে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণের পর তিনি নিউইয়র্ক ছাড়লেন।

বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে বিদায় জানান জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরী এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম।