বরিশাল সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশে রয়েছে অসাম্প্রদায়িকতার নজিরবিহীন উদাহরণ—এ স্লোগানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে বরিশাল সদর উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত এ সমাবেশে ইউএনও মনিরুজ্জামানের সভাপতিতে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। বিশেষ অতিথি ছিলেন বরিশাল মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন, সহকারী কমিশনার (ভূমি) তারিকুল ইসলাম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু।