গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মোট ৮৮ জনের মৃত্যু হলো। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ২ হাজার ৯০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ৩০৫ জন ঢাকা বিভাগের হাসপাতালে ভর্তি হয়েছে। এছাড়া খুলনায় ২০২, বরিশালে ১৬৩, চট্টগ্রামে ৯৯, ময়মনসিংহে ৪৫, রাজশাহীতে ৭৩, রংপুরে ১৯ ও সিলেটে একজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, এ ২৪ ঘণ্টায় ৮৯৪ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে দেশে ৩০ হাজার ৮৩০ জন ডেঙ্গু নিয়ে হসপাতালে ভর্তি হয়। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ২৮ হাজার ৬৫২ জন।

২০২৩ সালে দেশে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। সে বছর ৩ লাখ ২১ হাজারের বেশি মানুষ সংক্রমিত হয় এবং ১ হাজার ৭০৫ জন মারা যান। ২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মারা যান ৫৭৫ জন। আর গত বছর ২০২৫ সালে ১ লাখ ২ হাজার ৮৬১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয় এবং ৪১৩ জন মারা যান।