বগুড়ায় বাসের ধাক্কায় সিএনজিচালক আব্দুর রাজ্জাকের (৩৫) মৃত্যু হয়েছে। গতকাল সকাল সাড়ে ৭টায় জেলার শাজাহানপুর উপজেলার নয়মাইল নামক স্থানে রাজিত পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রাজ্জাক শাজাহানপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের খন্দকারটোলা গ্রামের রফিকুল ইসলামের ছেলে। বগুড়ার শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জয়নাল আবেদীন এ তথ্য নিশ্চিত করেছেন।