গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ২ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। তবে এ সময়ে ভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো প্রতিবেদন অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত এই ২৪ ঘণ্টায় মোট ২০২টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার হয়েছে ০ দশমিক ৯৯ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে আজ পর্যন্ত দেশে করোনা আক্রান্ত হয়ে মোট ২৭ জনের মৃত্যু হয়েছে। মহামারী শুরুর পর থেকে এখন পর্যন্ত দেশে মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫২৬ জনের।