আজ (৪ অক্টোবর) চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও বাংলাদেশের প্রেসিডেন্ট মোহাম্মদ সাহাবুদ্দিন দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে একে অপরকে শুভেচ্ছা বার্তা বিনিময় করেছেন।

এছাড়া একই উপলক্ষে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং ও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুসও শুভেচ্ছা বার্তা আদান-প্রদান করেন।