রাজধানীর এভারকেয়ার হাসপাতালে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের অপারেশন শুরু হয়েছে।

আজ শুক্রবার বিকালে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধায়নে তার অপারেশন শুরু হয়। মির্জা আব্বাসের ছেলে মির্জা ইয়াসির আব্বাস এ তথ্য জানান।

তিনি বলেন, আজ সিঙ্গাপুর নেয়ার কথা ছিল। এভারকেয়ার হাসপাতালে অপারেশন হচ্ছে তাই এ মূহুর্তে সিঙ্গাপুর নেয়া হচ্ছে না। তিনি পরিবার ও দলের পক্ষ থেকে দোয়া চেয়েছেন।