সাতক্ষীরায় বজ পাতে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো চারজন। সাতক্ষীরা সদর উপজেলার খেজুরডাঙ্গা ও দেবহাটার নারকেলি গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, গতকাল সকালে সাতক্ষীরা সদরের খেজুরডাঙ্গায় বিলে মাটি কাটার সময় বজ পাত ঘটলে এক্সক্যাভেটর চালক ফারুক হোসেন (৩৮) ঘটনাস্থলে মারা যান। তিনি ওই গ্রামের আব্দুল জলিলের ছেলে। এ সময় আহত হন খেজুরডাঙ্গা গ্রামের আমীর আলীর ছেলে ইরশাদ আলী (৩৫), মৃত
ফটিক গাজীর ছেলে মহিদুল মজিদ (৪০), জোহর
আলীর ছেলে জাহাঙ্গীর হোসেন (৫০) ও এক্সক্যাভেটর চালক ঢাকার হুমায়ুন কবির।
লাবসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম জানান, মাছের ঘেরে মাটি কাটার সময়ে বজ পাতে এক্সক্যাভেটর চালকের ঘটনাস্থলে মৃত্যু হয়। এ সময় আরো কয়েকজন আহত
হয়েছেন। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে শনিবার রাতে সাতক্ষীরার দেবহাটা উপজেলার নারকেলি গ্রামে বজ পাতে আব্দুল লতিফ (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
তিনি ওই গ্রামের পিয়ার আলী গাজীর ছেলে।
মৃতের বড় ভাই আবুল কালাম জানান, শনিবার রাতে মাছের খাবার দেয়ার সময় আকস্মিক ঝড়-বৃষ্টি শুরু হলে ঘেরে আটকা পড়েন আবদুল লতিফ। এ সময় বজ াঘাতে তার মৃত্যু হয়। এ তথ্য নিশ্চিত করেছেন দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।










