চুয়াডাঙ্গায় সিরিজ বোমা হামলা মামলায় এক জেএমবি সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। গতকাল দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের ভারপ্রাপ্ত বিচারক লুত্ফর রহমান শিশির এ রায় ঘোষণা করেন। সারা দেশের মতো ২০০৫ সালে চুয়াডাঙ্গায় সিরিজ বোমা হামলার ঘটনা ঘটেছিল।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার পঞ্চকরণ গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে সাইখুল ইসলাম ওরফে রাকিব। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, ২০০৫ সালে ১৭ আগস্ট চুয়াডাঙ্গার কোর্ট মোড়ে বোমা হামলার ঘটনা ঘটে। পরে এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় মামলা হয়। এ মামলায় ২০০৬ সালের ২৭ আগস্ট সাইখুল ইসলাম ওরফে রাকিবকে পুলিশ আটক করে গ্রেফতার দেখায়। ২০০৭ সালের ৮ মার্চ জেলা গোয়েন্দা পুলিশের এসআই কামরুজ্জামান খান মামলার তদন্ত শেষে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।