রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় ভোক্তা অধিকার আইনে তিন দোকানকে ৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে বড়ইছড়ির দুটি দোকানকে যথাক্রমে ২ হাজার ও ১ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মূল্য তালিকা প্রদর্শন না করা ও সড়ক বেদখল করে মালামাল রাখায় কাপ্তাই নতুন বাজারের একটি দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা উপস্থিত ছিলেন।









