এশিয়া কাপের প্রথম ম্যাচে হংকং-এর বিপক্ষে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে হংকংয়ের বিপক্ষে ম্যাচটি শুরু হবে রাত সাড়ে ৮টায়।
টস জিতে টাইগার অধিনায়ক লিটন দাস বলেন, আমরা আগে বোলিং করব। এটা আমাদের প্রথম ম্যাচ, উইকেট কেমন আচরণ করবে জানি না, তাই বোলিংয়ে নামছি। গত তিনটি সিরিজে আমরা দারুণ ক্রিকেট খেলেছি, তবে এখানে পরিস্থিতি আলাদা। দলে তিনজন পেসার, দুইজন স্পিনার আর ছয়জন ব্যাটার আছে। প্রতিটি ম্যাচই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। শতভাগ দিতে হবে।
টি-টোয়েন্টি ফরম্যাটে কেবল একবারই মুখোমুখি হয়েছে বাংলাদেশ-হংকং। ২০১৪ সালে বিশ্বকাপের প্রথম রাউন্ডে ঘরের মাঠে অনুষ্ঠিত সেই ম্যাচে হংকংয়ের কাছে ২ উইকেটে হেরেছিল বাংলাদেশ। এরপর আর মুখোমুখি হয়নি এ দুই দল।
বাংলাদেশ একাদশ
পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, লিটন দাস (অধিনায়ক ও উইকেটকিপার), তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী, মাহেদি হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।
হংকং একাদশ
জিশান আলী (উইকেটকিপার), অংশুমান রথ, বাবর হায়াত, নিজাকাত খান, কালহান চাল্লু, কিঞ্চিৎ শাহ, ইয়াসিম মুর্তজা (অধিনায়ক), আইজাজ খান, এহসান খান, আয়ুষ শুক্লা, আতিক ইকবাল।










