ঢাবি ভিসি চত্বরে জড়ো হওয়া কোটা সংস্কার আন্দোলনকারীরা কফিন মিছিল নিয়ে টিএসসিতে যাওয়ার সময় পুলিশ তাদের উদ্দেশে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। এ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়েছে।
বুধবার (১৭ জুলাই) বিকেল ৪ টার দিকে এ ঘটনা ঘটে। এর আগে কোটা আন্দোলনে সংঘর্ষে ছয়জন নিহত ও বিশ্ববিদ্যালয় বন্ধসহ হল ছাড়ার ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ করছেন ঢাবির সাধারণ শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে জড়ো হতে থাকলে তাদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেডের বিস্ফোরণ ঘটিয়েছে পুলিশ।










