সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) ক্যাম্পাসে শিক্ষক সমিতির উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালিত হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. জামাল উদ্দিন ভূঞা গতকাল সকালে ক্লিন ক্যাম্পাস প্রোগ্রাম ২০২৩ উদ্বোধন করেন। শিক্ষকরা ক্যাম্পাসে যেখানে সেখানে পড়ে থাকা শুকনা পাতা, প্লাস্টিক বর্জ্য, ছেঁড়া কাগজসহ বিভিন্ন আবর্জনা পরিষ্কার করেন। শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. শাহ্ আলমগীর পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়তে শিক্ষক-শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করেন।
ক্যাম্পাস পরিষ্কার করলেন সিকৃবি শিক্ষকরা
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) ক্যাম্পাসে শিক্ষক সমিতির উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালিত হয়েছে।









