হবিগঞ্জের চুনারুঘাটে মুক্তিযুদ্ধের সময়কার একটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাতে উপজেলার রাণীগাঁও ইউনিয়নের পাঁচগাতিয়া গ্রাম থেকে হ্যান্ড গ্রেনেডটি উদ্ধার করে পুলিশ।

পাঁচগাতিয়া গ্রামের বাসিন্দা ছুরত আলীর ছেলে সোহান মিয়া (১৫) তার নিজ বসতবাড়ির আঙিনায় মাটি খুঁড়ে গ্রেনেডটি খুঁজে পায়। পরে চুনারুঘাট থানা পুলিশকে খবর দেয়া হলে তারা গিয়ে গ্রেনেডটি উদ্ধার করে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আশরাফের ধারণা, গ্রেনেডটি মুক্তিযুদ্ধের সময় ব্যবহারের জন্য আনা হয়েছিল। গ্রেনেডটি নিষ্ক্রিয় করার জন্য এরই মধ্যে ডিসপোজাল ইউনিটকে খবর দেয়া হয়েছে।