ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) চার পদে প্রথম শ্রেণীর কর্মকর্তা নিয়োগের জন্য মৌখিক পরীক্ষা আজ ২১ থেকে ২৪ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে অনিবার্য কারণে মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। মৌখিক পরীক্ষার নতুন সময়সূচি এফআরসির পক্ষ থেকে পরবর্তী সময়ে জানানো হবে।
নিরীক্ষাচর্চা কর্মকর্তা, মানদণ্ড নির্ধারণী কর্মকর্তা, মনিটরিং কর্মকর্তা ও হিসাবরক্ষণ কর্মকর্তা পদে ৮২ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত করা হয়েছিল।










