নারায়ণগঞ্জের ফতুল্লায় বকেয়া বেতন দাবিতে ক্রোনি অ্যাপারেলস কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছেন। গতকাল সকাল ৯টা-১২টা পর্যন্ত কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। এ সময় বিক্ষুব্ধ শ্রমিক-কর্মচারীরা ঢাকা-মুন্সিগঞ্জ সড়ক অবরোধ করে রাখেন। পরে শিল্প ও থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শ্রমিকরা জানান, ক্রোনি অ্যাপারেলস কারখানার শ্রমিকদের দুই মাস এবং কর্মচারীদের পাঁচ মাসের বেতন বকেয়া। মালিক পক্ষ তাদের বকেয়া বেতন দিচ্ছে না। বাধ্য হয়ে শ্রমিক ও কর্মচারীরা কর্মবিরতি পালন করেন।
নারায়ণগঞ্জ শিল্প পুলিশর-৪-এর পরিদর্শক (ইনটেলিজেন্স) সেলিম বাদশা বলেন, ‘ক্রোনি অ্যাপারেলস কারখানায় ৩ হাজার ৮০০ শ্রমিক-কর্মচারী কাজ করেন। বকেয়া বেতন পরিশোধের দাবিতে কারখানার সামনে অবস্থান নিয়েছিলেন শ্রমিক-কর্মচারীরা। তবে সড়ক অবরোধ করেনি।










