বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে সুন্দরবনের অভ্যন্তরের নদ-নদীগুলোর পানি বৃদ্ধি পেয়েছে। বনের ভেতরে এরই মধ্যে মুশলধারে বৃষ্টি ও ঝড়ো হাওয়া বইতে শুরু করেছে। এই অবস্থায় সুন্দরবনের অভ্যন্তরে নিরাপত্তার দায়িত্বে থাকা বনরক্ষী ও কর্মকর্তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
এছাড়া ঝড়ের প্রভাবে সুন্দরবনের অভ্যন্তরে যেসব মৌয়াল ও জেলেরা আটকে পড়েছিল তাদেরও বন বিভাগের নিরাপদ ক্যাম্পগুলোতে রাখা হয়েছে বলে জানিয়েছেন খুলনা অঞ্চলের বন সংরক্ষক মো. মঈনুদ্দিন খান।
আজ বুধবার (২০ মে) বিকেলে তিনি বণিক বার্তাকে বলেন, আম্পানের খবরের পর আমরা সুন্দরবন ও বঙ্গপসাগরে থাকা জেলে, বাওয়ালি ও মৌয়ালদের নিরাপদ স্থানে যেতে বলেছি। তবে অনেকে নিজের কাজ গুছিয়ে যেতে পারেননি। তাদের সুন্দরবন বন বিভাগের ক্যাম্পে রাখা হয়েছে। তারা নিরাপদেই আছেন।
তিনি আরো বলেন, সুন্দরবন পশ্চিম ও পূর্ব মিলিয়ে বনের অভ্যন্তরে আমাদের ৬৩টি ক্যাম্প রয়েছে। এসব ক্যাম্পে প্রায় ৪‘শ এর মতো বনরক্ষী রয়েছে। এর মধ্যে ১৮টি ক্যাম্প আছে যেগুলো কাঠের তৈরি। সেসব ক্যাম্পের বনরক্ষী ও কর্মকর্তাদের আশপাশের সুবিধাজনক ক্যাম্পে (কনক্রিটের তৈরি ভবন) নিরাপদে থাকতে বলা হয়েছে। তারা সকলেই নিরাপদে রয়েছে। সুন্দরবনে আম্পানের প্রভাবে বাতাস ও বৃষ্টি হলেও এখনও সুন্দরবনের কোন ক্যাম্পের কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন তিনি।
সুন্দরবনের বনরক্ষী ও জেলেদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে