দিনাজপুরের হিলিতে মাদকসেবনের দায়ে এক দম্পত্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান ও একশ টাকা করে জরিমানা প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। 

শনিবার দুপুর দেড়টায় হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রাফিউল আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের এই দন্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, হিলির মধ্য বাসুদেবপুর গ্রামের মৃত ঈমান আলীর ছেলে আব্দুল আলিম (৩৫) ও তার স্ত্রী সুইটি বেগম (৩০)।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রাফিউল আলম জানান, আজ শনিবার দুপুরে হিলির বাসস্ট্যান্ড এলাকায় পুলিশের সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। 

এসময় সেখান থেকে মাদকসেবনের অভিযোগে আলিম ও সুইটি বেগম নামের এক দম্পত্তিকে আটক করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকসেবনের দায়ে তাদের দুজনকে তিনমাস করে বিনাশ্রম কারাদণ্ড ও একশ টাকা করে জরিমানা প্রদান করা হয়। পরে পুলিশ তাদের দিনাজপুর কারাগারে প্রেরণ করেছেন।